Geotextile and Geo bags

Geobag Geotube and Geosheet

Geobag Geotube and Geosheet – ( Geotextile Fabrics / Geo Roll / Geo Fabrics / Geo sheet ) এমন এক ধরনের টেক্সটাইল, যা সাধারনত সিভিল নির্মান প্রকল্পগুলো এবং নদী , পুকুরের পাড় ভাঙ্গন রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে। এটিকে মাটির বৈশিষ্ট্যের উন্নতির কাজে ব্যবহার করা হয়। জিও টেক্সটাইল দুর্বল মাটিকে কার্যকর করে তোলে এবং অনুপযুক্ত বা দুর্বল জায়গায় ভবন নির্মাণ কাজকে সক্ষম করে তোলে।

ব্যবহারঃ- Geotextile Fabrics / Geo Roll / Geo Fabrics / Geo sheet / Geo bag রাস্তা, বন্দর, নদী , পুকুর, ল্যান্ডফিলস, ড্রেনেজ স্ট্রাকচার এবং অন্যান্য সিভিল প্রকল্পগুলোর জন্য আদর্শ উপকরণ।


নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে Geo bag ও Geo Roll / Geo Fabrics / Geo sheet ব্যবহার করতে পারেন। এর সাথে দূর্বা ঘাস লাগাতে পারলে আরো অনেক স্থায়িত্ব বাড়ে।

Geobag সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিও টি দেখুন।

🧵 জিও টেক্সটাইলের সুবিধাসমূহ

(Geotextile Fabrics / Geo Roll / Geo Fabrics / Geo Sheet / Geo Bag)

জিও টেক্সটাইল আধুনিক সিভিল নির্মাণ ও পরিবেশ সুরক্ষায় একটি অত্যন্ত কার্যকর উপাদান। এর বিভিন্ন সুবিধাসমূহ নিচে সহজভাবে উপস্থাপন করা হলো—

✅ জিও টেক্সটাইল ব্যবহারের প্রধান সুবিধা

1️⃣ হালকা ও সহজে ব্যবহারযোগ্য
জিও টেক্সটাইল দ্বারা তৈরি ফেব্রিক সাধারণ ওভেন ফেব্রিকের তুলনায় হালকা হওয়ায় এটি সহজে হ্যান্ডেল করা যায় এবং পরিবহনেও খরচ ও ঝামেলা কম হয়।

2️⃣ উচ্চ শক্তি ও স্থায়িত্ব
ওয়েফট নিবেশে (Weft Insertion) তৈরি ফেব্রিকের ক্ষেত্রে জিও টেক্সটাইল একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে, যা ফেব্রিকের বিদীর্ণকরণ (Tear Strength) শক্তি বৃদ্ধি করে।

3️⃣ রাস্তার ক্ষয় রোধে কার্যকর
রাস্তা নির্মাণে পিচ ও ইট/খোয়ার দুই স্তরের মাঝে জিও টেক্সটাইল ফেব্রিক ব্যবহার করলে বৃষ্টির পানির কারণে রাস্তার ক্ষয় ও বসে যাওয়ার সমস্যা কমে যায়।

4️⃣ মাটির স্তর পৃথকীকরণ (Soil Separation)
ভিন্ন ভিন্ন মাটির স্তরকে আলাদা রাখার জন্য জিও টেক্সটাইল ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা নির্মাণের স্থায়িত্ব নিশ্চিত করে।

5️⃣ আর্দ্রতা প্রতিরোধক হিসেবে কার্যকর
আর্দ্রতা ও পানির প্রভাব কমাতে জিও টেক্সটাইল একটি নির্ভরযোগ্য প্রতিবন্ধক (Moisture Barrier) হিসেবে কাজ করে।

6️⃣ ড্রেইনেজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা
জিও টেক্সটাইল পানি নিষ্কাশনে সহায়তা করে, এজন্য খেলার মাঠ, রাস্তা, পার্ক ও ল্যান্ডস্কেপিং কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।


🧾 জিও টেক্সটাইল শীটের প্রকারভেদ

জিও টেক্সটাইল শীট মূলত ২ ধরনের হয়ে থাকে—

1️⃣ ওভেন জিও টেক্সটাইল (Woven Geotextile)

ওভেন জিও টেক্সটাইল মূলত প্লাস্টিক সুতা (PP/HDPE) দিয়ে বোনা পদ্ধতিতে তৈরি করা হয়।
উদাহরণ: চিনি বা চালের প্লাস্টিক বস্তার মতো গঠন।

🔹 ব্যবহার ক্ষেত্র:

  • রাস্তা নির্মাণ

  • বাঁধ ও মাটি শক্তিশালীকরণ

  • লোড বহনযোগ্য জায়গা


2️⃣ নন-ওভেন জিও টেক্সটাইল (Non-Woven Geotextile)

নন-ওভেন জিও টেক্সটাইল সুইং-পাঞ্চিং (Needle Punching) প্রক্রিয়ায় তৈরি করা হয়।
এই ধরনের ফেব্রিকের মধ্য দিয়ে পানি ফিল্টার হয়ে যেতে পারে, কিন্তু মাটি আটকে রাখে।

🔹 ব্যবহার ক্ষেত্র:

  • নদী ও পুকুরের পাড় ভাঙন রোধ

  • ড্রেইনেজ সিস্টেম

  • ওয়াটার ফিল্ট্রেশন প্রয়োজন এমন স্থান


🎯 সংক্ষেপে

জিও টেক্সটাইল হলো আধুনিক নির্মাণ ও পরিবেশ সুরক্ষার জন্য একটি টেকসই, কার্যকর ও অর্থনৈতিক সমাধান, যা রাস্তা, নদী-পুকুর, বাঁধ ও ল্যান্ডস্কেপিং কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Geobag Geotube and Geosheet এর ব্যবহার ও এর বিস্তারিত জানতে নিচে ভিডিও টি দেখতে পারেন।

nadi - pokorer par vanggun rudhe geo bag জিও ব্যাগ
Geo Bag জিও ব্যাগ
Geotextile Fabrics জিও ব্যাগ

নন ওভেন জিও টেক্সটাইল দুই ধরনের হয়ে থাকে।
1. PP: polypropylene staple fiber
2. PSF: polyester staple fiber Sheet

সহজ কোথায় বলা যায়, PP অন্যতমানের ফেব্রিক , যা নতুন প্লাস্টিক থেকে বানানো হয়।

আর PSF পুরাতন প্লাস্টিক থেকে বানানো হয়।

আনুমানিক স্থায়ীত্ত কাল। ( PSF )

  • ২০০ জি এস এম = ১ থেকে ৩ বছর।
  • ৩০০ জি এস এম = ২ থেকে ৫ বছর।
  • ৪০০ জি এস এম = ৪ থেকে ৭ বছর।
  • ৫০০ জি এস এম = ৬ থেকে ১০ বছর।
  • ৬০০ জি এস এম = ১০ থেকে ১৫ বছর।

GSM বেশি হলে টেকসইও বেশি হবে।

PP এর আনুমানিক স্থায়ীত্ত কাল PSF এর চেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি যাবে।

GSM কি?

GSM = gram per square metre, মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ২০০ গ্রাম হয় , তাহলে তাকে ২০০ জি, এস , এম বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) বাড়তে থাকবে। GSM যত বেশি হলে মোটাও  বেশি পাবেন এবং টেকসই বেশি হবে

নিচে কিছু GSM = আনুমানিক থিকনেস দেওয়া হলো

180GSM = 1.5mm
200GSM = 2mm
250GSM = 2.2mm
300GSM = 2.5mm
350GSM = 2.8mm
400GSM = 3mm
450GSM = 3.4mm
500GSM = 3.8mm
550GSM = 4.2mm
600GSM = 4.5mm

Siraj Tech Facebook Page

Geotextile Fabrics Price List
Geotextile bag price List

Geobag Geotube and Geosheet অর্ডার করার পদ্ধতি জানতে নিচের ভিডিও টি দেখুন

যেকোনো প্রশ্ন বা সরাসরি অর্ডারের জন্য যোগাযোগ করুন

আমাদের সংশ্লিষ্ট প্রোডাক্টস

Geo textile bag | Size- 600x500mm | Geotextile bag next
Geo textile bag | Size- 600x500mm | Geotextile bag next
৳0
Needle Punched Geotextile Fabric | 100% Polyester (PS)
Needle Punched Geotextile Fabric | 100% Polyester (PS)
৳0
LPI Geo bag Sewing machine - জিও বস্তা সেলাই মেশিন
LPI Geo bag Sewing machine - জিও বস্তা সেলাই মেশিন
৳0
জিও ব্যাগ সেলাই মেশিনের দাম। Bag Closer Sewing Machine Price in Bangladesh
জিও ব্যাগ সেলাই মেশিনের দাম। Bag Closer Sewing Machine Price in Bangladesh
৳0
Synthetic yarn price in Bangladesh - Nylon Thread for Geo Bag Stitching
Synthetic yarn price in Bangladesh - Nylon Thread for Geo Bag Stitching
৳0
Geo Bags | Size- 1000x500mm | Geotextile
Geo Bags | Size- 1000x500mm | Geotextile
৳0
Non Woven Geo Bags | Size - 1000x600mm | Geosheet
Non Woven Geo Bags | Size - 1000x600mm | Geosheet
৳0
Geobags at Best Price in Bangladesh | Size- 1000x800mm | Geosheet
Geobags at Best Price in Bangladesh | Size- 1000x800mm | Geosheet
৳0
Geo Bag manufacturers & suppliers in Bangladesh | Size- 800x500mm
Geo Bag manufacturers & suppliers in Bangladesh | Size- 800x500mm
৳0
Nonwoven geotextile fabric bag | Size- 1250x1000mm | Geo Sand Bag
Nonwoven geotextile fabric bag | Size- 1250x1000mm | Geo Sand Bag
৳0
Best Geotextile in Bangladesh | Geotextile Price | Geotextile Fabrics
Best Geotextile in Bangladesh | Geotextile Price | Geotextile Fabrics
৳0
World Class Geotextile Bag Manufacturer | Size - 1000x1000mm
World Class Geotextile Bag Manufacturer | Size - 1000x1000mm
৳0
Felt fabric price in Bangladesh | Black felt fabric
Felt fabric price in Bangladesh | Black felt fabric
৳0
Geo Felt Fabric Supplier - Gray felt fabric Price
Geo Felt Fabric Supplier - Gray felt fabric Price
৳0
Geotextile Manufacturers in Bangladesh | 100% Polypropylene Geotextile (PP)
Geotextile Manufacturers in Bangladesh | 100% Polypropylene Geotextile (PP)
৳0
Durva grass Seeds – হাইব্রিড দূর্বা বা শ্যামা ঘাসের বীজ
Durva grass Seeds – হাইব্রিড দূর্বা বা শ্যামা ঘাসের বীজ
৳0